২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুতুবদিয়ায় বিএনপি এগিয়ে

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচনের ৩৬ কেন্দ্রের মধ্যে ২টি কেন্দ্র স্থগিত রয়েছে। ৩৪টি কেন্দ্রে বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী এটিএম নুরুল বশর চৌধুরী (ঘোড়া প্রতীক) এগিয়ে রয়েছেন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2014, 11:26 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

এসব কেন্দ্রে তিনি পেয়েছেন ১৫ হাজার ৯১২ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত প্রার্থী আ স ম শাহরিয়ার চৌধুরী (আনারস প্রতীক) পেয়েছেন ১৩ হাজার ৪৩৪ ভোট।

এ দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভোটের ব্যবধান ২ হাজার ৪৯৮ ভোট।

অপরদিকে স্থগিত থাকা দুইটি কেন্দ্রের ভোটার সংখ্যা ৫ হাজার ২০৭ ভোট।

ফলে কাউকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়নি।

স্থগিত কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের পর এ উপজেলার ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন কুতুবদিয়ার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মমিনুর রশিদ।