২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চৌহালীতে চেয়ারম্যান বিএনপির

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় তিনটি পদেই বিএনপি সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2014, 10:52 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

রাত ১০টার দিকে সহকারী রিটার্নিং অফিসার ও চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ ফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে বিএনপি সমর্থিত আব্দুল্লাহ আল মামুন দোয়াত-কলম প্রতীক নিয়ে ২২,১০৭ ভোট পেয়ে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত মাহমুদুল আলম (হযরত আলী মাস্টার) ঘোড়া প্রতীকে পান ১৬,২০৭ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত লিয়াকত আলী তালা প্রতীকে ১৮,৮১৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগ সমর্থিত সাব্বির হাই রিপন টিয়াপাখি প্রতিকে পান ১৫,৬০৭ ভোট।

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির জহুরা পারভীন জোসনা ফুটবল প্রতীকে ২৩,৭৮৬ ভোট পেয়ে জিতেছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের জাহানারা ইয়াছমিন ঝর্না কলস প্রতীকে পেয়েছেন ১০৪১৪ ভোট।