দিনাজপুরের বোচাগঞ্জে আ. লীগ জয়ী
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ফরহাদ হাসান চৌধুরী ঈগলু চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
রোববার অনুষ্ঠিত নির্বাচনের ফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রৌফ মন্ডল।
এই উপজেলায় ৩৭টি ভোট কেন্দ্রের সবটির ঘোষিত ফলাফলে ফরহাদ হাসান চৌধুরী ঈগলু (দোয়াত কলম) ভোট পেয়েছে ৩০ হাজার ১৯৫ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী জুলফিকার হোসেন (আনারস) ভোট পেয়েছেন ২৪ হাজার ৮৯ ভোট।
এদিকে, দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী খুরশিদ আলম মতি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
