২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোনাগাজীতে সোমবার হরতাল

ফেনীর সোনাগাজীতে ভোট জালিয়াতির অভিযোগ তুলে সোমবার উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছেন বিএনপি সমর্থিত কয়েকজন প্রার্থী।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2014, 10:07 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

ভোট জালিয়াতির অভিযোগে বিএনপির বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর হোসেন, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী গিয়াস উদ্দিন, বিদ্রোহী ভাইস চেয়ারম্যান প্রার্থী সৈয়দ আলম ভূঞা ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জান্নাতুল ফেরদোস মিতা নির্বাচন বর্জন করার ঘোষণা দেন।

পরে বেলা সাড়ে ১১টার দিকে তাদের সবার পক্ষে বিএনপির বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর হোসেন হরতালের ঘোষণা দেন।

সোনাগাজী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেন্টু হরতালের খবর নিশ্চিত করেছেন।