দিনাজপুরের ফুলবাড়ীতে জয়ী বিএনপি
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী খুরশিদ আলম মতি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
সহকারী রির্টানিং অফিসার আহসান হাবিব রোববার রাতে ফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে খুরশিদ আলম মতি আনারস প্রতীকে পেয়েছের ৬৪ হাজার ৪৭৮ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মুশফিকুর রহমান বাবুল দোয়াত-কলম প্রতীকে পান ৩৪ হাজার ৪১২ ভোট।
