২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জের তাড়াইল জাতীয় পার্টির হাতে

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জাতীয় পার্টি সমর্থিত কামাল উদ্দিন ভুইয়া বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2014, 09:34 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

রোববার অনুষ্ঠিত এ জেলার অপর দুই উপজেলা মিঠামইন ও ইটনা উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছে।

এ প্রতিবেদন প্রকাশের সময় ভৈরব ও কাটিয়াদি উপজেলা নির্বাচনের ফলাফল প্রকাশ হয়নি।

তাড়াইল উপজেলা নির্বাচনে কামাল দোয়াত-কলম প্রতীক নিয়ে ১৭ হাজার ৫৯২ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী মো. ছাইদুজ্জামান টেলিফোন প্রতীক নিয়ে ১৪ হাজার ৫৭২ ভোট পেয়েছেন।

জেলা রির্টানিং কর্মকর্তা জামিল আহমেদ এ ফলাফল ঘোষণা করেন।

মিঠামইন উপজেলায় আবদুস শহিদ ভূইয়া এবং ইটনা উপজেলায় চেয়ারম্যান পদে কামরুল হাসান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।