২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনার ফরিদপুরে আ. লীগ বিজয়ী

পাবনার ফরিদপুর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান সরকার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2014, 09:18 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

রোববার নির্বাচনে তিনি দোয়াত-কলম মার্কা প্রতীকে ২৭ হাজার ৯৬৫ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী জহুরুল ইসলাম বকুল ঘোড়া মার্কা প্রতীকে ১৮ হাজার ২২৩ ভোট পেয়েছেন।

উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ডিএম আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৪২টি কেন্দ্রের সব গুলোর ভোট গণনার পর এ ফলাফল পাওয়া গেছে।

বেসরকারিভাবে বিজয়ী হয়ে খলিলুর রহমান সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাকে র্নিবাচিত করায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ জেলায় এ পর্বে ঈশ্বরদী উপজেলাতেও নির্বাচন হয়েছে।