২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জের মিঠামইনে আ.লীগ জয়ী

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত আবদুস শহিদ ভূইয়া বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2014, 09:04 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

আনারস প্রতীক নিয়ে তিনি ২৬ হাজার ৪৮১ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত এ এইচ এম জাহিদুল আলম ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ১৮ হাজার ৫৬০ ভোট।

জেলা রিটার্নিং কর্মকর্তা জামিল আহমেদ এ ফলাফল ঘোষণা করেন।

এরআগে কিশোরগঞ্জের ইটনা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চৌধুরী কামরুল হাসান চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার খবর পাওয়া যায়।

এ পর্বে এ জেলায় ভৈরব, কাটিয়াদি, তাড়াইল উপজেলাতেও নির্বাচন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএম/এমএইচপি/2053 ঘ.