কানাইঘাটে ব্যালট ছিনতাই, কেন্দ্রের ভোট বাতিল
ব্যালট বাক্স ছিনতাইয়ের পর সিলেটের কানাইঘাট উপজেলায় একটি কেন্দ্রের ভোট বাতিল ঘোষণা করা হয়েছে।
সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আজিজুল ইসলাম জানান, ব্যালট বাক্স ছিনতাইয়ের পর ওই কেন্দ্রে ভোট বাতিল ঘোষণা করা হয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভোটের ব্যবধান ওই কেন্দ্রের ভোটের চেয়ে কম হলে সেখানে পুনরায় ভোট গ্রহণ হবে।
কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী জানান, বিকাল পৌনে ৪টার দিকে ২০-২৫ জন দুর্বৃত্ত ভোট কেন্দ্রে প্রবেশ করে একটি ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে যায়।
ছিনিয়ে নেয়া ব্যালট বাক্স উদ্ধারে অভিযান শুরু করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
শিবনগর কামিল মাদ্রাসা কেন্দ্রের কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৩০০ জন।
