কিশোরগঞ্জের ইটনায় আ.লীগ জয়ী
কিশোরগঞ্জের ইটনায় উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চৌধুরী কামরুল হাসান চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
আনারস প্রতীক নিয়ে তিনি ৩৩ হাজার ৪৫৬ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কামাল হোসেন দোয়াত-কলম প্রতীক নিয়ে পেয়েছেন ২৭ হাজার ৮৭৪ ভোট।
জেলার রির্টানিং কর্মকর্তা জামিল আহমেদ এ ফলাফল ঘোষণা করেন।
