সাতকানিয়ায় আ. লীগ প্রার্থীর গাড়ি ভাংচুর
চট্টগ্রামের সাতকানিয়ায় আওয়ামী লীগ সমর্থিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী নুরুল আবছারের গাড়ি ভাংচুর হয়েছে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেলা ৩টার দিকে নুরুল আবছার কেন্দ্র পরিদর্শনে গেলে জামায়াত- শিবির সমর্থকরা তার ব্যক্তিগত গাড়ি ভাংচুর করে।”
এসময় আবছার কেন্দ্রের ভেতররে অবস্থান করছিলেন বলে জানান তার এজেন্ট।
মোতালেব বলেন, শিবিরকর্মীরা তাকে লাঞ্ছিত করে এবং কেন্দ্র থেকে আবছারের এজেন্টদের বের করে দেয়।
