২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুতুবদিয়ায় ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা, কেন্দ্র স্থগিত

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা নির্বাচনে একটি কেন্দ্র ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টার সময় দুইজন গুলিবিদ্ধ হওয়ার পর ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2014, 01:47 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

উপজেলা নির্বাচনে চতুর্থ দফা ভোটগ্রহণের দিন রোববার উপজেলার পশ্চিম লেমশীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন সেখানে দায়িত্বরত কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাফর আলম।

তিনি বলেন, বেলা ১২ টার দিকে কুতুবদিয়া পশ্চিম লেমশীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালেট বক্স ছিনতাইয়ের চেষ্টাকালে দুই যুবক গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনার পর ওই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়।

এর আগে লেমশীখালী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোটের দেওযার সময় তিনজনকে আটক করে পুলিশ।