২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় স্থানীয় নেতাকে বহিষ্কার করলো বিএনপি

চতুর্থ দফা উপজেলা নির্বাচনকে সামনে রেখে ছয় স্থানীয় নেতাকে বহিস্কার করেছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2014, 01:00 AM

Updated : 01 Sep 2026, 12:38 PM

বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কথা জানান।

বহিস্কৃতরা হলেন, লক্ষীপুরের রায়পুর উপজেলা যুগ্ম আহবায়ক বদরুল আলম জিন্নাহ, গাজীপুর জেলা উপদেষ্টা মো: আব্দুল লতিফ, লালমনিরহাট জেলা সাংগঠনিক সম্পাদক রোকন উদ্দিন বাবুল, সুনামগঞ্জের তাহেরপুর উপজেলা নেতা কামরুজ্জামান কামরুল, ফেনীর সোনাগাজী উপজেলা নেতা মো: আলমগীর হোসেন চৌধুরী এবং চুয়াডাঙ্গার জীবন নগর উপজেলা মহিলা দল নেত্রী ফারহানা আক্তার রিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের স্বার্থ বিরোধী তৎপরতায় লিপ্ত থাকার অভিযোগ ওইসব নেতাদের বহিস্কার করা হয়।

একই সঙ্গে বিজ্ঞপ্তিতে, আগামী ২৩ মার্চ চতুর্থ দফা নির্বাচনে টাঙ্গাইলের কালিহাতি উপজেলা চেয়ারম্যান পদে মো: শফিকুল ইসলাম তালুকদার শফি, হবিগঞ্জের বানিয়াচং উপজেলা চেয়ারম্যান পদে শেখ বশির আহম্মেদ দলীয় সমর্থন দেয়া হয়।

এছাড়া আগামী ৩১ মার্চ পঞ্চম দফা নির্বাচনে ময়মনসিংহ (দক্ষিণ) গফরগাঁও উপজেলা চেয়ারম্যান পদে মো: মুশফিকুর রহমানকে একক প্রার্থী হিসেবে দলীয় সমর্থন দিয়েছে বিএনপি।