২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জ সদর-শিবগঞ্জে জামায়াত, ভোলাহাটে বিএনপি জয়ী

চাঁপাইনবাবগঞ্জের সদর, শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলায় শনিবারের নির্বাচনেজামায়াত সমর্থিত প্রার্থী দুটিতে এবং একটিতে বিএনপি সমর্থিত প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2014, 03:18 AM

Updated : 01 Sep 2026, 12:37 PM

সদর উপজেলায় জামায়াত সমর্থিত প্রার্থী মোখলেশুর রহমান বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।

শনিবার গভীর রাতে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার চিত্রলেখা নাজনীন।

মোখলেশুর মোটরসাইকেল প্রতীকে ১ লাখ ১১ হাজার ৫৩১ ভোট পেয়েছে।

তার নিকতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. শামসুল হক আনারস প্রতীক নিয়ে ৫৭ হাজার ৬৯০ ভোট পেয়েছেন।

শিবগঞ্জ উপজেলায়ও জামায়াত সমর্থিত প্রার্থী কেরামত আলী জয়ী হয়েছেন।

তিনি কাপপিরিচ প্রতীকে ভোট পেয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৭৬০ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. আতাউর রহমান ৮৫ হাজার ১৬২ ভোট পেয়েছেন।

এছাড়া ভোলাহাট উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তিনি চিংড়ি প্রতীকে ৩১ হাজার ৬৮২ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. আশরাফুল হক কাপপিরিচ প্রতীকে ১৯ হাজার ১২৪ ভোট পেয়েছেন।