২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় আ. লীগ ৩, বিএনপি ৩

কুমিল্লার ছয় উপজেলার মধ্যে তিনটি করে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিতরা জয়ী হয়েছেন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2014, 02:49 AM

Updated : 01 Sep 2026, 12:37 PM

শনিবার রাতে সংশ্লিষ্ট সহকারী রটার্নিং কর্মকর্তারা ফল ঘোষণা করেন।

চৌদ্দগ্রাম উপজেলায় আওয়ামী লীগের আবদুস ছোবহান ভূঁইয়া চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

আবদুস ছোবহান ভূঁইয়া আনারস প্রতীকে পেয়েছেন ১ লাখ ৭৭ হাজার ৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. কামরুল হুদা দোয়াত-কলম প্রতীকে পান ২৫ হাজার ৫৯ ভোট।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার দেবময় দেওয়ান শনিবার রাতে এ ফল ঘোষণা করেন।

হোমনায় বিএনপি সমর্থিত প্রার্থী মো. আজিজুল রহমান মোল্লা মোটর সাইকেল প্রতীকে ৩৯ হাজার ৮৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত রেহানা বেগম দোয়াত-কলম প্রতীকে পান ২৫ হাজার ৭৬৮ ভোট।

হোমনার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার আবু শাফায়েত মো. শাহেদুল ইসলাম এই ফল ঘোষণা করেছেন।

নাঙ্গলকোট উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. সামছুদ্দিন কালূ আনারস প্রতীকে ১লাখ ৩৭ হাজার ৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত নজির আহম্মদ মোটরসাইকেল প্রতীকে পান ২৩ হাজার ১৯২ ভোট।

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার সাইদুল আরিফ এই ফল ঘোষণা করেছেন।

তিতাস উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থী মো. সালাউদ্দিন সরকার ঘোড়া প্রতীকে ৩৬ হাজার ২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত মো. পারভেজ হোসেন সরকার চিংড়ি মাছ প্রতীকে পান ২৪ হাজার ৬৫ ভোট।

তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার তানিয়া ফেরদৌসী এই ফল ঘোষণা করেছেন।

এছাড়া ব্রাহ্মণপাড়ায় আওয়ামী লীগ এবং বুড়িচং-এ বিএনপি সমর্থিত প্রার্থী জয়ী হয়েছেন।