২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামের সবই আ. লীগের

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম বেসরকারিভাবে  বিজয়ী হয়েছেন। সদর ও রৌমারী উপজেলাতেও এ দলের প্রার্থী জয়ী হয়েছেন।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2014, 02:38 AM

Updated : 01 Sep 2026, 12:37 PM

চিলমারী উপজেলায় হেলিকপ্টার প্রতীক নিয়ে শওকত আলী সরকার ১৫৪ ভোট বেশী পেয়ে তিনি জয়ী হন। তিনি পেয়েছেন ১০ হাজার ৪২৬ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী সোহরাব হোসেন(দোয়াত-কলম প্রতীক) পেয়েছেন ১০ হাজার ২৭২ ভোট।

রিটানিং অফিসার এবং কুড়িগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন এ ফলাফল ঘোষণা করেন।

চিলমারী উপজেলায় ৬টি ইউনিয়নে ভোটার সংখ্যা ৮২  হাজার ৫৮৯ এবং ভোট কেন্দ্র ৪২টি।

এছাড়া কুড়িগ্রাম সদরে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী পনির উদ্দিন আহমেদ এবং রৌমারী উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মজিবর রহমান বঙ্গবাসী জয়ী হয়েছেন।