যশোরের মণিরামপুর এগিয়ে আ. লীগ
যশোরের মণিরামপুর উপজেলায় চেয়ারম্যান পদে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আমজাদ হোসেন লাভলু।
একটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত থাকায় রিটার্নিং অফিসার শনিবার রাতে চেয়ারম্যান পদে চূড়ান্ত বেসরকারি ফলাফল ঘোষণা করেননি।
জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহমেদ জানান, নির্বাচন কমিশনের আইন অনুযায়ী কোন কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত থাকলে ওই উপজেলার বিষয়ে সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন।
প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ এ নির্বাচনে ১২১ কেন্দ্রে আমজাদ মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ৮৯ হাজার ৩০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত এনামুল হক কাপপিরিচ প্রতীকে পেয়েছেন ৮০ হাজার ৫১৫ ভোট।
এছাড়া বেকসরকারিভাবে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জামায়াত সমর্থিত ফজলুল হক ও আওয়ামী লীগ সমর্থিত নাজমা খানম।
সহিংসতার কারণে এ উপজেলার একটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত রয়েছে। এ কারণে ১২২টির মধ্যে ১২১টির ফলাফল ঘোষণা করা হয়।
