২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টুঙ্গিপাড়ায় হারল আ. লীগ, জিতল বিদ্রোহী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে হারিয়ে এ দলেরই নেতা গাজী গোলাম মোস্তফা বিজয়ী হয়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2014, 01:04 AM

Updated : 01 Sep 2026, 12:37 PM

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার রুহুল আমিন ফলাফল ঘোষণা করেন।

গাজী গোলাম মোস্তফা ৩০ হাজার ৯ ৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. সোলায়মান বিশ্বাস পেয়েছেন ১১ হাজার ৯২৩ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত তাপস কুমার বিশ্বাস ১২ হাজার ৮৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম আজাদ পেয়েছেন ৭ হাজার ৬৯৬ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত আফসানা মাসুদ মিনি ১৯ হাজার ৮২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নিকটতম প্রতিদ্বন্দ্বী আরতি বাইন পেয়েছেন ১০ হাজার ৬৮২ ভোট।