২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারের বড়লেখায় আ. লীগ বিজয়ী

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত রফিকুল ইসলাম বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2014, 12:18 AM

Updated : 01 Sep 2026, 12:37 PM

তিনি  কাপ-পিরিচ প্রতীকে ৩০ হাজার ১০৯ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এমাদুল ইসলাম দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৩৬৮ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বিবেকানন্দ দাস। তিনি  টিউবয়েল মার্কায় পেয়েছেন ৩০ হাজার ৬৭০ ভোট।

তার নিকটতম প্রার্থী সাইফুল ইসলাম তালা-চাবি প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ৯৯৩ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত রাহেনা পেয়েছেন ৫১ হাজার ৮৮৬  ভোট।  নিকটতম আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী পেয়েছেন ২৭ হাজার ৫৯৭ ভোট।

বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেছেন বড়লেখা ইউএনও সহকারী রিটার্নিং অফিসার সৈয়দ মো. আমিনুর রহমান।