২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধা সদরে চেয়ারম্যান জামায়াতের

গাইবান্ধা সদরে জামায়াতে ইসলামীর আব্দুল করিম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2014, 12:13 AM

Updated : 01 Sep 2026, 12:37 PM

সহকারী রিটানিং কর্মকর্তা ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হাফিজুর রহমান শনিবার রাতে এ ফলাফল ঘোষণা করেন।

দোয়াত-কলম প্রতীক নিয়ে আব্দুল করিম পান ৫৯ হাজার ৯৭৪ ভোট। তিনি জেলা জামায়াতের সাধারণ সম্পাদক।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের শাহ সারোয়ার কবির ঘোড়া প্রতীকে পান ৩২ হাজার ২৯ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে বিএনপির মোর্শেদ হাবীব সোহেল টিয়া পাখি প্রতীকে পান ৬৫ হাজার ৪০১ ভোট। তার নিকটতম আওয়ামী লীগের আনিছুর রহমান তালা প্রতীকে পান ৩১ হাজার ৭৬৪ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের রশিদা বেগম হাঁস প্রতীকে পান ৫৭ হাজার ৫৩৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শিল্পী খাতুন কলস নিয়ে পান ৩৯ হাজার ৩৪ ভোট।