২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁর পোড়সায় আ. লীগ জয়ী

নওগাঁর পোড়সা উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2014, 12:04 AM

Updated : 01 Sep 2026, 12:37 PM

তিনি ৩৫ হাজার ১৬ ভোট পেয়েছেন।

এই উপজেলায় বিজয়ী প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসাবে রয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী মো. তৌফিকুর রহমান শাহ চৌধুরী।

মোটর সাইকেল প্রতীকে তিনি ৩৩ হাজার ২৮২ ভোট পেয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রেজাউল করিম এই ফল ঘোষণা করেছেন।