ফেনীর দাগনভূঞায় জয়ী আ. লীগ
ফেনীর দাগনভূঞা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন।
রিটানিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এনামুল হক শনিবার রাতে এ ফলাফল ঘোষণা করেন।
তিনি জানান, চেয়ারম্যান পদে দিদারুল কবির রতন ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৯৩,৫৫৪ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ১৯ দলের আকবার হোসেন টেলিফোন নিয়ে পান ৫,৩৩৫ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত জয়নাল আবদীন মামুন পান-পাতা প্রতীকে ৮৯,৭৩৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী জামায়াতের নুরনবী দুলাল টিয়া পখি নিয়ে পান ৮,১৬২ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সাহেদা আক্তার শেফালি পদ্মফুল প্রতীকে ৭৯,৯৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বিএনপি সমর্থিত জাহানারা বেগম প্রজাপতি নিয়ে পান ৭,২৭৭ ভোট।
নির্বাচনে এই উপজেলার ৬২টি কেন্দ্রের মধ্যে ৩টির ভোট গ্রহণ স্থগিত করেছেন প্রিজাইডিং অফিসাররা। ভোট কারচুপি, কেন্দ্র দখলের অভিযোগে তিন চেয়ারম্যান প্রার্থীসহ ১১ প্রার্থী সংবাদ সম্মেলন করে ভোট প্রত্যাখ্যান করেছেন।
