ভোলা সদরে জয়ী আ. লীগ
ভোলা সদরে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মোশারেফ হোসেন।
জেলা রির্টানিং অফিসার মো. আবু সাঈদ শনিবার রাত সাড়ে ১০টায় এ ফল ঘোষণা করেন।
কাপ-পিরিচ প্রতীক নিয়ে মোশারেফ পেয়েছেন এক লাখ ৫৬ হাজার ৩৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত মো. ফারুক মিয়া আনারস প্রতীক নিয়ে পান নয় হাজার ৯০৪ ভোট।
মোট ৮৩টি ভোট কেন্দ্রের মধ্যে ৮২টিতে এ ফলাফল পাওয়া গেছে।
কেন্দ্রে হামলা, প্রভাব বিস্তার, ব্যালট বাক্স ভাংচুরের ঘটনায় আলীয়া মাদ্রাসা ভোট কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়।
সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী মিজানুর রহমান নানা অভিযোগ এনে শনিবার ভোট বর্জন করেন। অন্যদিকে ভোট স্থগিত করে পুনঃনির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেন বিএনপি সমর্থিত প্রার্থী মো. ফারুক মিয়া।
একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন নিয়ে গঠিত ভোলা সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬৫ হাজার ৬৫১।
