কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আ.লীগ, বুড়িচং-এ বিএনপি
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এবং বুড়িচং-এ বিএনপি সমর্থিত প্রার্থী উপজেলা চেয়ারম্যান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এর মধ্যে ব্রাহ্মণপাড়া উপজেলার নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মো. জাহাঙ্গীর খান চৌধুরী আনারস প্রতীকে ২৭ হাজার ৪৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সঞ্জিব কুমার দেবনাথ এই ফল ঘোষণা করেন।
এই উপজেলায় বিজয়ী প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির মো. সামসুল আলম। টোলিফোন প্রতীকে ২১ হাজার ৫০৪ ভোট পেয়েছেন।
অন্যদিকে বুড়িচঙ উপজেলায়
বিএনপি সমর্থিত এটিএম মিজানুর রহমান টেলিফোন প্রতীকে ৪৩ হাজার ৯১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সাজ্জাদ হোসেন আনারস প্রতীকে ৩৭ হাজার ৩৪৩ ভোট পেয়েছেন।
উপজেলা নির্বচন কর্মকর্তা আ ন ম নাজিম উদ্দিন এই ফলাফল ঘোষণা করেছেন।
