জামালপুরের দেওয়ানগঞ্জে আ. লীগ নির্বাচিত
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবুল কালাম আজাদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
দোয়াত কলম প্রতীক নিয়ে তিনি ৫৫ হাজার ৬৭৪ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত মুনিরুর রহমান মনির (আনারস) পেয়েছেন ৫০ হাজার ২১১ ভোট।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম ফলাফল ঘোষণা করেন।
