শেরপুরের শ্রীবরদীতে চেয়ারম্যান আ. লীগের
শেরপুরের শ্রীবরদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত আশরাফ হোসেন খোকা জয়ী হয়েছেন।
রিটার্নিং অফিসার ও শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হায়দর আলী শনিবার রাত ১০টায় ফলাফল ঘোষণা করেন।
আনারস প্রতীক নিয়ে আশরাফ পান ২৮ হাজার ৭২২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী মো. আব্দুর রহিম দুলাল কাপ পিরিচ প্রতীকে পান ২৫ হাজার ৭২৯ ভোট।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত আব্দুল্লাহ আল মামুন দুলাল চশমা প্রতীক নিয়ে ৩৯ হাজার ৮২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত লিপি বেগম ফুটবল প্রতীক নিয়ে ৬৩ হাজার ৫৯৩ ভোট পেয়ে নির্বাচিত হন।
