গাইবান্ধার সাদুল্লাপুরে বিএনপি
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিএনপি সমর্থিত সাইদুর রহমান মুন্সি (কাপ পিরিচ) বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
সাদুল্লাপুরের সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবীব জানান, ৬৭ ভোট কেন্দ্রের ফলাফলে উপজেলা বিএনপির সদস্য সাইদুর রহমান মুন্সি ৪৮ হাজার ১২৫ ভোট পেয়ে নির্বাচিত হন।
তার নিকটতম প্রার্থী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহারিয়া খান বিপ্লব (আনারস) পেয়েছেন ৪৪ হাজার ৩৪৬ ভোট।
এছাড়া এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি ছামচুল হাসান ছামচুল (বৈদ্যুতিক বাল্ব) ২৪ হাজার ৭৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম জাসদ সমর্থিত প্রার্থী এটিএম দিদারুল ইসলাম মাসুদ (চশমা) পেয়েছেন ২৪ হাজার ৫১৯ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আক্তার বানু লাকী (হাঁস) ৪০ হাজার ৭২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।
তার নিকটতম জাপা (এ) সমর্থিত প্রার্থী মাহমুদা বেগম (ফুটবল) পেয়েছেন ২৯ হাজার ৪২২ ভোট।
