কিশোরগঞ্জের হোসেনপুরে জয়ী আ. লীগ
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত মো. আয়ুব আলী।
কিশোরগঞ্জে রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জামিল আহমেদ শনিবার রাতে এ ফলাফল ঘোষণা করেন।
আনারস প্রতীক নিয়ে আয়ুব আলী পেয়েছেন ৪২ হাজার ৮৫ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত জহিরুল ইসলাম মবিন দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৪৪৮ ভোট।
