২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে ২টিতে আ.লীগ

শরীয়তপুর সদর ও নড়িয়া উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2014, 09:45 PM

Updated : 22 Aug 2022, 05:53 PM

শনিবার রাতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জান এবং নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম ফলাফল ঘোষণা করেন।

শরীয়তপুর সদর ও নড়িয়া উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবুল হাসেম তপাদার জয়ী হয়েছেন।

শরীয়তপুর সদর উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ৫৮টি ভোট কেন্দ্রের ৫২টি আবুল হাসেম তপাদার ৫১ হাজার ৯৬২ ভোট পেয়ে বিজয়ের পথে।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন মাহবুব মোরশেদ টিপু মাদবর (বিএনপি) ঘোড়া প্রতীক নিয়ে ৯ হাজার ৯৪২ ভোট পেয়েছেন।

নড়িয়া উপজেলায় ৬৭টি কেন্দ্রের সবকটিতেই একে এম ইসমাইল হক মোটরসাইকেল প্রতীক নিয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী একেএম ইসমাইল হক ৪৪ হাজার ১৪৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ার হোসেন খান আওয়ামী লীগ পেয়েছেন ৩৯ হাজার ১১৭ ভোট।