বান্দরবানে ২টি-ই বিএনপির
বান্দরবানে দুটি উপজেলা পরিষদেই বিএনপি সমর্থিত প্রার্থী চেয়ারম্রান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে।
শনিবার ভোট গণনা শেষে জেলা রিটার্নিং অফিসার ইশরাত জামান এই ফলাফল ঘোষণা করেন।
বান্দরবান সদর উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থী আবদুল কুদ্দুছ মোটরসাইকেল প্রতীক নিয়ে ১১ হাজার ১৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(পিসিজেএসএস) সমর্থিত প্রার্থী উইন মং মারমা(জলিমং) আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৯ হাজার ১৩১ ভোট।
আলীকদম উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থী আবুল কালাম দোয়াত-কলম প্রতীক নিয়ে ৮ হাজার ৩৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জামালউদ্দিন কাপ-পিরিচ প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৪৬৮ ভোট।
এ পর্বে এ জেলায় এ দুটি উপজেলায় শনিবার নির্বাচন হয়।
