কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিএনপি বিজয়ী
তৃতীয় পর্বের উপজেলা নির্বাচনে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থী নুরুল মিল্লাত জয়লাভ করেছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকে আওয়ামী লীগ সমর্থিত সৈয়দ হাসান সারোয়ার মহসিন পেয়েছেন ২৯ হাজার ১৯৭ ভোট।
উপজেলার ৪৫টি কেন্দ্রের মাঝে সংঘর্ষের কারণে ১টি কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়।
কিশোরগঞ্জে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জামিল আহমেদ ফলাফল জানিয়েছেন।
