চারঘাটে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম
রাজশাহীর চারঘাট উপজেলায় ভোট চলাকালে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষ হয়েছে।
শনিবার পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এ সংঘর্ষ চলাকালে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি একরামুল হককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের সমর্থকরা।
পরে কয়েক রাউন্ড রাবার বুলেট গুলি ছুড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চারঘাট থানার ওসি গোলাম মুর্তুজা বলেন, সাড়ে ৩টার দিকে একরামুল হকের নেতৃত্বে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী ফখরুল ইসলামের সমর্থকরা ভোট কেন্দ্র দখলের চেষ্টা করে।
এসময় বিএনপি সমর্থিত প্রার্থী আবু সাঈদ চাঁদের সমর্থকরা বাধা দিলে সংঘর্ষ বাধে। পরে পুলিশ গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রণে আনে।
ওসি আরো জানান, বিএনপি সমর্থকরা একরামুল হককে কুপিয়ে জখম করে। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
