শরীয়তপুর সদরে ভাইস চেয়ারম্যান নির্বাচন স্থগিত
শরীয়তপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ভোটগ্রহণ তিন সপ্তাহের জন্য নির্বাচন স্থগিত করেছে উচ্চ আদালত।
বৃহস্পতিবার জেলা রিটানিং অফিসার আসিব আহসান আদালতের আদেশ পেয়ে এ তথ্য জানান।
আগামী ১৫ মার্চ এ উপজেলায় ভোটগ্রহণ হবার কথা।
আসিব আহসান জানান, সদর উপজেলা পরিষদের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আট প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
এর মধ্যে হলফ নামায় তথ্য গোপনের অভিযোগে জেলা রিটানিং অফিসার সিদ্দিকুর রহমানের মনোনয়নপত্র বাতিল করেন।
জেলা প্রশাসকের কাছে আপিল করলেও রিটানিং অফিসারের আদেশ বহাল থাকে।
সিদ্দিকুর রহমানের ১১ মার্চের সুপ্রিম কোর্টে আপিলের পরদিন শুনানি শেষে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মিসেস কাসিফা হোসেনের বেঞ্চ আগামী তিন সপ্তাহের জন্য এই ভাইস চেয়ারম্যান পদে ভোটগ্রহণ স্থগিত করেন।
