২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির ৪ জেলার ৬ নেতা বহিষ্কৃত

উপজেলা নির্বাচনকে সামনে রেখে চার জেলার ছয় নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2014, 12:04 AM

Updated : 01 Sep 2026, 12:35 PM

মঙ্গলবার রাতে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন- সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আহম্মেদ, দক্ষিণ সুরমা উপজেলার সভাপতি এ টি এম ফয়েজ, সদর উপজেলার সাবেক সভাপতি নুরুল হুদা, কুষ্টিয়া বিএনপির সদস্য আলতাফ হোসেন, কুমিল্লা উত্তর জেলার সদস্য রমিজ উদ্দিন লন্ডনী, মানিকগঞ্জের ঘিওর উপজেলার নালী ইউনিয়নের সভাপতি আবুল হাশেম বিশ্বাস দুদু মিয়া।

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের স্বার্থবিরোধী তৎপরতায় লিপ্ত থাকার অভিযোগ তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানানো হয়েছে।