২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দাগনভূঞায় আচরণবিধি লংঘনে প্রার্থীর জরিমানা

ফেনীর দাগনভূঞা উপজেলায় নির্বাচনী আচরণবিধি লংঘনের অভিযোগে এক চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2014, 11:01 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

তৃতীয় দফা উপজেলা পরিষদ নির্বাচনে দাগনভূঞার চেয়ারম্যান প্রার্থী স্থানীয় আওয়ামী লীগ নেতা এম আবদুল হাই মিলনকে ‘উপজেলা নির্বাচন-২০১৩ এর ১০(২) ধারায়’ ২০ হাজার টাকা জরিমানা করেন তিনি।

আনারস প্রতীকের এই প্রার্থী দুপরে ঢাকা থেকে দাগনভূঞা ফিরে চৌমুহনী সড়কের জিরো পয়েন্টে বিশাল গাড়ি বহর নিয়ে নির্বাচনের গণসংযোগ করেন।

এম আবদুল হাই মিলন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী।