২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় আ. লীগ-বিএনপি ৩-৩

নওগাঁর ছয় উপজেলায় তিনটি করে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীরা জয়ী হয়েছেন।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2014, 03:36 AM

Updated : 01 Sep 2026, 12:31 PM

বৃহস্পতিবার রাতে ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম।

আত্রাই উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মো. এবাদুর রহমান প্রামানিক। মোটরসাইকেল প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৪১,৯৩০ ভোট।

নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শেখ মো. রেজাউল ইসলাম  আনারস প্রতীকে পান ৪১,৭০১ ভোট।

সদর উপজেলায় চেয়ারম্যান হয়েছেন বিএনপির মো. আবু বক্কর সিদ্দিক।         আনারস প্রতীকে তিনি পান ৯০,৮৩১ ভোট।

নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের পারভীন আকতার    পেয়েছেন মোটটরসাইকেল ৪৯,৫৪৫ ভোট।

নিয়ামতপুরে চেয়ারম্যান হয়েছেন আওয়ামী লীগের মো. এনামুল হক। আনারস প্রতীকে তিনি পান ৬০,৯১৬ ভোট।

নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ছাদরুল আমিন  চৌধুরী দোয়াত-কলম প্রতীকে পান ৩৬,২০১ ভোট।

পত্নিতলা উপজেলায় চেয়ারম্যান হন বিএনপির মো. আব্দুল হামিদ। ঘোড়া প্রতীকে তিনি পান ৬১,৩৪৬ ভোট।

নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মো. আব্দুল গাফ্ফার কাপ-পিরিচ নিয়ে পান ৫৩,৪৯৫ ভোট।

বাদলগাছী উপজেলায় চেয়ারম্যান হয়েছেন বিএনপির বিদ্রোহী মীর মহীউদ্দীন আলমগীর। মোটরসাইকেল নিয়ে তিনি পান ১০,২৮৮ ভোট।

নিকটতদম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোস্তফা অলি আহমেদ রুমী  চৌধুরী     ঘোড়া নিয়ে পান ৪৮,৬৬৫ ভোট।

সাপাহার উপজেলায় চেয়ারম্যান হন আওয়ামী লীগের মো. শামসুল আলম শাহ্ চৌধুরী। আনারস   নিয়ে তিনি পেয়েছেন ৩৭,৬১১   ভোট।

নিকটতদম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. আব্দুল নূর মোটরসাইকেল নিয়ে পান ৩১,৮১২ ভোট।