যশোরে আ.লীগ-বিএনপি ২-২
যশোরের চার উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত দুইজন এবং বিএনপি সমর্থিত দুইজন চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
আওয়ামী লীগ সমর্থিতদের মধ্যে রয়েছেন শার্শা উপজেলায় সিরাজুল হক মঞ্জু ও চৌগাছা উপজেলায় এসএম হাবিবুর রহমান এবং বিএনপি সমর্থিতদের মধ্যে রয়েছেন বাঘারপাড়া উপজেলায় মসিয়ুর রহমান ও ঝিকরগাছা উপজেলায় সাবিরা সুলতানা।
রিটার্নিং অফিসার মঈনুল ইসলাম বৃহস্পতিবার রাত আড়াইটায় বেসরকারি ফলাফল নিশ্চিত করেন।
শার্শা উপজেলায়
বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।
মোটর সাইকেল প্রতীকে তিনি পেয়েছেন ৮০ হাজার ২১৫ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত খায়রুজ্জামান মধু আনারস প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৯৬৩ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত মেহেদী হাসান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
মহিলা চেয়ারম্যান ৮২ হাজার ১৩০ ভোট বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলেয়া ফেরদৌস। তার মার্কা কলস।
আওয়ামী লীগ সমর্থিত আমেনা খাতুন তার প্রজাপতি মার্কায় পেয়েছেন ২০১৮ এবং অপর প্রার্থী বিএনপির নূরজাহান পেয়েছেন ২৭ হাজার ৮৬৫ ভোট।
চৌগাছা উপজেলায়
বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এসএম হাবিবুর রহমান।
তিনি ঘোড়া মার্কায় পেয়েছেন ৭১ হাজার ৩২১ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত জহুরুল ইসলাম আনারস মার্কায় পেয়েছেন ৪৯ হাজার ২৫৫ভোট।
বাসদের আব্দুল মালেক পেয়েছেন ৪৭৯ এবং জাতীয় পার্টির নূরুল কদর পেয়েছেন ৭০ ভোট।
ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি দেবাশীষ মিশ্র জয়।
তিনি টিউবওয়েল মার্কায় পেয়েছেন ৫৩ হাজার ২৮৫ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-জামায়াতের গোলাম মোর্শেদ চশমা মার্কায় পেয়েছেন ৫০ হাজার ৫১৬ ভোট।
এ পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রহিম মল্লিক তালা মার্কায় পেয়েছেন ১৬ হাজার ২৯৩ ভোট।
চেয়ারম্যন পদের অপর প্রার্থী বাসদের আব্দুল মালেক মোটর সাইকেল মার্কায় পেয়েছেন ৯১৮ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আকলিমা খাতুন লাকি।
তিনি তার ফুটবল মার্কায় পেয়েছেন ৫১ হাজার ২৯ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত শাহিনা খাতুন তার কলস মার্কায় পেয়েছেন ৪৭ হাজার ৬ ভোট।
এ পদের অপর প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী শাহানা ফিরোজ তার হাঁস মার্কায় পেয়েছেন ২১ হাজার ২৪৫ ভোট।
ঝিকরগাছা উপজেলায়
বিএনপি সমর্থিত প্রার্থী সাবিরা সুলতানা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তিনি আনারস মার্কায় পেয়েছেন ৬৩ হাজার ৩৮২ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মনিরুল ইসলাম তার দোয়াত কলম মার্কায় পেয়েছেন ৩৯ হাজার ২১৮ ভোট।
এ পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোটর সাইকেল মার্কার মুছা মাহমুদ পেয়েছেন ২৪ হাজার ৯৯৫ ভোট।
এ উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে জামায়াত সমর্থিত জয়নাল আবেদিন ৬৬ হাজার ৩৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার মার্কা ছিল চশমা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত কামরুল হাসান টিয়াপাখি মার্কায় পেয়েছেন ৩১ হাজার ১০৫ ভোট।
এ পদে অপর দুই প্রার্থীর মধ্যে মাহমুদুল ইকরাম তালা মার্কায় পেয়েছেন ২৩ হাজার ৬৫১ এবং ওবাইদুর রহমান উড়ো জাহাজ মার্কায় পেয়েছেন ২৮৭ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন প্রজাপতি প্রতীকে বিএনপি সমর্থিত নাহিদা আক্তার।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত কলস মার্কার শিরিন জেসমিন মঞ্জুন্নাহার নাজনীন পেয়েছেন ৩২ হাজার ৪১৫ ভোট।
এ পদের অপর প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী সাহানা আক্তার ফুটবল মার্কায় পেয়েছেন ২৫ হাজার ২৬১ ভোট।
বাঘারপাড়া উপজেলায়
বিএনপি সমর্থিত মসিয়ূর রহমান তার দোয়াত কলম প্রতীকে ৫৬ হাজার ৯২১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত আব্দুর রউফ তার ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪৫ হাজার ২০৫ভোট।
এ পদে ইসলামি আন্দোলনের আবু তাহের মোটর সাইকেল মার্কায় পেয়েছেন ৪ হাজার ২৪৩ ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও পরে প্রার্থীতা প্রত্যাহারকারী মঞ্জুর রশিদ স্বপন পেয়েছেন ২২০ ভোট।
এ উপজেলোয় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত চশমা মার্কার নাসির হায়দার। তিনি পেয়েছেন ৬২ হাজার ৯৮৯ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত তালা মার্কার গোলাম ছরোয়ার পেয়েছেন ৩৫ হাজার ১২৭ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত দিলারা জামান।
তিনি প্রজাপতি মার্কায় পেয়েছেন ৫৮ হাজার ৩৩৮ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত লাকী বেগম হাঁস মার্কায় পেয়েছেন ২৬ হাজার ১২৯ ভোটএবং অপর প্রার্থী ওয়ার্কার্স পার্টির বিথীকা বিশ্বাস পদ্মফুল মার্কায় পেয়েছেন ১৭ হাজার ৩৩৩ ভোট।
