বগুড়ায় ২টি করে বিএনপি-জামায়াত
বগুড়ার চার উপজেলার চেয়ারম্যান পদে দুটি করে বিএনপি ও জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন।
বৃহস্পতিবার রাতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ফল ঘোষণা করা হয়।
আদমদীঘি উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপির মো. আব্দুল মহিত তালকুদার। মোটরসাইকেল নিয়ে তিনি পেয়েছেন ৬৫,৭৬৪ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সিরাজুল ইসলাম খান রাজু আনারস প্রতীকে পান ৩৮,১০৮ ভোট।
কাহালু উপজেলায় চেয়ারম্যান হয়েছেন জামায়াতের মো. তায়েব আলী। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ৫৫,৬৮১ ভোট।
নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. ফরিদুর রহমান ফরিদ ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৬,৯৪৮ ভোট।
শাহজাহানপুর উপজেলায় চেয়ারম্যান হন বিএনপির মো. সরকার বাদল। মোটরসাইকেল প্রতীকে তিনি পান ৬৭,৩১২ ভোট।
নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. ইয়াছিন আলী দোয়াত-কলম প্রতীকে পান ৩৬,৬২৯ ভোট।
শিবগঞ্জ উপজেলায় চেয়ারম্যান হয়েছেন জামায়াতে ইসলামীর আবু নছর মো. আলমগীর হুসাইন। দোয়াত-কলম নিয়ে তিনি পান ৬০,৬৫৯ ভোট।
নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. মতিয়ার রহমান মতিন আনারস প্রতীকে পেয়েছেন ৫২,৪৬৯ ভোট।
