জামালপুরে বিএনপি ২ আ.লীগ ১
জামালপুরের বকশিগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুর রউফ তালুকদার (মোটর সাইকেল) ৩৪ হাজার ৫শ ৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আবু জাফর (আনারস) পেয়েছেন ২১ হাজার ৯৯৭ ভোট।
মেলান্দহ উপজেলায়
চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী একেএম হাবিবুর রহমান চাঁন (দোয়াত কলম) ৬১ হাজার ৩৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী গোলাম হাফিজ নাহিন (কাপ-পিরিচ) পেয়েছেন ৪৯ হাজার ২১৮ ভোট।
ইসলামপুর উপজেলায় চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী নবী নেওয়াজ খান লোহানী বিপুল (মটরসাইকেল) ৫৮ হাজার ৪৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের জিয়াউল হক জিয়া (আনারস) ভোট পেয়েছেন ৫৪ হাজার ৮৭টি।
