নেত্রকোণার কলমাকান্দা এবার আ.লীগের
নেত্রকোণার কলমাকান্দা উপজেলা চেয়ারম্যানের পদটি এখন নিয়েছে আওয়ামী লীগের দখলে।
আগের নির্বাচনে বিএনপির গোলাম রব্বানী চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।এবার তিনি নির্বাচন করেননি।
৫৪টি কেন্দ্রের সবকটির ফলাফলে ফখরুল ইসলাম ফিরোজ মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ৭৫৩ ভোট।
তার নিকটতম বিএনপি সমর্থিত আনিছুর রহমান পাঠান কাপ পিরিচ প্রতীকে ভোট পেয়েছেন ৩১ হাজার ৮০৪ ভোট।
সহকারী রিটার্নিং কর্মকর্তা তৌহিদুল ইসলাম কন্ট্রোল রুম থেকে ঘোষিত ফলাফলে ফখরুল ইসলাম ফিরোজকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।
