চাঁদপুরে আ’লীগ-বিএনপি ২-১
চাঁদপুরের মতলব উত্তর, মতলব দক্ষিণ ও চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে রিটার্নিং অফিসার মোহাম্মদ নুরুল্লাহ নুরী জেলা প্রশাসকের কার্যালয়ে এই ফলাফল ঘোষণা করেন।
চাঁদপুর সদর উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থী দোয়াত কলম প্রতীক নিয়ে দেওয়ান মো. সফিকুজ্জামান পেয়েছেন ৭৮ হাজার ৮শ ৬৪।
প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান আনারস প্রতীক নিয়ে মো. ইউছুফ গাজী পেয়েছেন ৫৭ হাজার ৪৮৩ ভোট।
ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণার অপেক্ষায় রয়েছে। এখানে ১০৫টি কেন্দ্রের মধ্যে ৯৪টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।
এতে আওয়ামী লীগ সমর্থিত আবু সাহেদ সরকার হেলিকাপ্টার প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ৫শ’ ১১ ভোট।
প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত শরীফ মো. ইউনুস দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৫শ’ ৭১ ভোট।
এই উপজেলায় গোলযোগের কারণে ৬টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়।
মতলব উত্তর উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনারস প্রতীকের মনজুর আহমেদ মঞ্জু বিজয়ী হয়েছেন।
তিনি পেয়েছেন ১ লক্ষ ৩২ হাজার ২৮৪।
প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের আমান উল্লাহ সরকার পেয়েছেন ৪ হাজার ৫৬২ ভোট।
৮৫টি কেন্দ্রের সবগুলোর ফলাফলই ঘোষিত হয়েছে।
এখানে বিএনপি সমর্থিত প্রার্থী নুরুল ইসলাম সরকার পেয়েছেন ৪ হাজার ২0 ৫ ভোট।
মতলব দক্ষিণ উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী দোয়াত কলম প্রতীকের অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার বিজয়ী হয়েছেন।
তিনি পেয়েছেন ৪৩ হাজার ৮৯৬।
প্রতিদ্বন্দ্বী বিএনপির এমএ শুক্কুর পাটওয়ারী পেয়েছেন ৩১ হাজার ২৫৪ ভোট।
