চকরিয়ায় জাফর, পেকুয়ায় রাজু
কক্সবাজারের চকরিয়া উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত জাফর আলম এবং পেকুয়ায় বিএনপি সমর্থিত মো. শাফায়েত আজিজ রাজু।
জাফর আলম আনারস প্রতীক নিয়ে এবং শাফায়েত আনারস প্রতীক নিয়ে নির্বাচন করেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় বেসরকারিভাবে এ তথ্য পাওয়া গেছে।
প্রাপ্ততথ্যে চকরিয়া উপজেলার ৯৬টি কেন্দ্রের মধ্যে একটির ভোট স্থগিত করেছে প্রশাসন।
অপর ৯৫টি কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী জাফর আলম পেয়েছেন ৬৫ হাজার ১৯৩ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া পেয়েছেন ৫৭ হাজার ৭১ ভোট।
২ প্রার্থীর ভোটের ব্যবধানের চেয়ে স্থগিত থাকা কেন্দ্রের মোট ভোট অনেক কম থাকায় জাফর আলমকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।
পেকুয়া উপজেলার ৩৮টি কেন্দ্রে বিএনপির প্রার্থী মো. শাফায়েত আজিজ রাজু (আনারস প্রতীক) পেয়েছেন ৪১ হাজার ৭৪ ভোট।
আওয়ামী লীগের প্রার্থী ওয়াহিদুর রহমান ওয়ারেচী (দোয়াত-কলম প্রতীক) পেয়েছেন ২০ হাজার ৮৩ ভোট।
