দিনাজপুরে আ.লীগ-বিএনপি-জামায়াত ২-১-১
উপজেলা পরিষদ নির্বাচনে ঘোষিত বেসরকারি ফলাফলে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় জামায়াতের আফতাব উদ্দীন মোল্লা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এ ফলাফল জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। ৬৮টি কেন্দ্রের সব কটির ফলাফল ঘোষণা করা হয়েছে।
আফতাব উদ্দীন মোল্লা দোয়াত কলম প্রতীকে ৬৬ হাজার ৯০ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের তারিকুল ইসলাম তারিক আনারস প্রতীক নিয়ে ৫৯ হাজার ৮২৪ ভোট ভোট পেয়েছেন।
চিরিরবন্দরে নব নির্বাচিত চেয়ারম্যান আফতাব উদ্দীন মোল্লা সরকার বিরোধী আন্দোলন ও সংসদ নির্বাচনে নির্বাচনী সহিংসতার ৪টি মামলায় পুলিশের খাতায় পলাতক থেকে নির্বাচন করেছেন।
তিনি গত নির্বাচনে এই উপজেলা থেকে চেয়ারম্যান নির্বাচিত হন। মামলার কারণে গত বছর তাকে বরখাস্ত করা হয়।
এই উপজেলায় বর্তমান পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর নির্বাচনী এলাকা। দিনাজপুর-৪ খানসামা-চিরিরবন্দর আসন থেকে এএইচ মাহমুদ আলী এমপি নির্বাচিত হন।
এরআগে ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে খানসামা উপজেলাতেও চেয়ারম্যান পদে বিএনপি প্রার্থী সহিদুজ্জামান শাহ নির্বাচিত হন।
বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে দিনাজপুরের অপর ৩টি উপজেলার মধ্যে বিরামপুরে আওয়ামী লীগের পারভেজ কবীর, ঘোড়াঘাটে বিএনপির শামীম হোসেন চৌধুরী, বীরগঞ্জে আওয়ামী লীগের আমিনুল ইসলাম চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।
বীরগঞ্জে জয়ী আ. লীগ প্রার্থী
বিরামপুরে চেয়ারম্যান আ. লীগের
