মতলব উত্তর ও দক্ষিণে আ. লীগ জয়ী
চাঁদপুরের মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
মতলব উত্তর উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনারস প্রতীকে মনজুর আহমেদ মঞ্জু বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন এক লাখ ৩২ হাজার ২৮৪ ভোট।
নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের আমান উল্লাহ সরকার পেয়েছেন ৪ হাজার ৫৬২ ভোট।
মতলব দক্ষিণ উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী দোয়াত কলম প্রতীকে অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৪৩ হাজার ৮৯৬। প্রতিদ্বন্দ্বী বিএনপির এম এ শুক্কুর পাটওয়ারী পেয়েছেন ৩১ হাজার ২৫৪ ভোট।
