মাদারীপুরে ২টি-ই আ. লীগের
মাদারীপুরের রাজৈর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাহাজাহান খান ৫১ হাজার ৯৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এছাড়াও ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।
এছাড়া শিবচর উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগের রেজাউল করিম তালুকদার।
রাজৈর উপজেলা রিটার্নিং অফিসার হায়াত-উদ-দৌলা জানান, চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত আনারস প্রতীক নিয়ে শাজাহান খান ৫১ হাজার ৯৩১ ভোট পান।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত মিল্টন বৈদ্য দোয়াত কলম প্রতীক নিয়ে পেয়েছেন ২৩ হাজার ৬৮৬ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে একই দলের বিদ্রোহী প্রার্থী শান্তি দাস মাইক প্রতীক নিয়ে পেয়েছেন ৪৮ হাজার ৯০০ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাহাবুদ্দিন সাহা তালা প্রতীক নিয়ে পেয়েছেন ৩০ হাজার ৭১৬ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উম্মে মুসলেমিন বিনতে মাহবুব লিটা কুদ্দুস কলস প্রতীক নিয়ে পেয়েছেন ৪৪ হাজার ৩৩০ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফরিদা ইয়াসমিন পল্লবী পদ্মফুল প্রতীক নিয়ে পেয়েছেন ৩৭ হাজার ৭৭০ ভোট।
এই উপজেলার মোট ভোট কেন্দ্র ছিল ৬০টি।
শিবচরে আ. লীগ জয়ী
মাদারীপুরের শিবচর উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগের রেজাউল করিম তালুকদার।
শিবচর উপজেলা রিটার্নিং অফিসার ইকবাল হুসাইন বৃহস্পতিবার রাতে ফলাফল ঘোষণা করেন।
রেজাউল করিম তালুকদার পান এক লাখ ৩৬ হাজার ৫২৩ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান চৌধুরী ঠাণ্ডু মোটরসাইকেল প্রতীকে পান ১০ হাজার ৬৭৮ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দেলোয়ার হোসেন বেপারি টিউবওয়েল প্রতীকে পান এক লাখ ৩৪ হাজার ১২৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শহীদ খান পেয়েছেন ১৫ হাজার ৭৩৭ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার ১ লাখ ৩৯ হাজার ৮৫৭ ভোট পেয়ে জয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সুহাদা বেগম পেয়েছেন ৯ হাজার ৫১৩ ভোট।
