২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় চেয়ারম্যান বিএনপির, বাকী পদ জামায়াতের

মাগুরার মহম্মদপুর ও শালিখা উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2014, 11:15 PM

Updated : 01 Sep 2026, 12:31 PM

মহম্মদপুর উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খান বাচ্চু পেয়েছেন ২৩ হাজার ৯০১ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী সৈয়দ আলী করিম পেয়েছেন ২৩ হাজার ৬৮১ ভোট।

মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান এ ফলাফল ঘোষণা করেন।

ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের প্রার্থী আশরাফ হোসেন ৪৬ হাজার ৪৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী তরিকুল ইসলাম পেয়েছেন ৩৪ হাজার ৭৩২ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে জামায়াত প্রার্থী রেশমা খাতুন ৪২ হাজার ২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ডলি রেজা পেয়েছেন ২৬ হাজার ২৭৬ ভোট।

শালিখা উপজেলায় চেয়ারম্যান পদে ৩৫ হাজার ৭৭৫  ভোট পেয়ে বিএনপি সমর্থিত মোজাফফর হোসেন টুকু বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত শ্যামল কুমার দে পেয়েছেন ৩১ হাজার ৭৩৫ ভোট।

শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন্নাহার এ ফলাফল ঘোষণা করেন।

ভাইস চেয়ারম্যান পদে জমায়াতের ইব্রাহীম হোসেন ৩২ হাজার ৯০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত রেজাউল ইসলাম ৩০ হাজার ৯৯৭ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের তাহমিনা ৩৭ হাজার ৮৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নিভা রানী বিশ্বাস পেয়েছেন ৩০ হাজার ৮৪ ভোট।

এ পর্বে এ জেলায় এ দুটি উপজেলায় নির্বাচন হয়েছে।