২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে ২টি আ.লীগ ১টিতে বিএনপি

উপজেলা নির্বাচনে দ্বিতীয় পর্বে লালমনিরহাটের তিনটি উপজেলার দুটিতে আওয়ামী লীগ ও একটিতে বিএনপি সমর্থিত প্রার্থী জয়ী হয়েছেন।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2014, 10:37 PM

Updated : 01 Sep 2026, 12:31 PM

সদর উপজেলায় চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী একেএম মমিনুল হক, পাটগ্রাম উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত রুহুল আমিন বাবুল এবং হাতীবান্ধা উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত লিয়াকত হোসেন বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ও রিটানিং অফিসার আবু নুর মো. শামসুজ্জামান এসব ফলাফল জানিয়েছেন।

লালমনিরহাট সদর উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থী একেএম মমিনুল হক(কাপপিরিচ)৭৭ হাজার ৯৬৪ ভোট পান।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাপা সমর্থিত অধ্যক্ষ একেএম মাহবুবুল আলম মিঠু(দোয়াত কলম) পেয়েছেন ৪১ হাজার ৮২১ ভোট।

হাতীবান্ধা উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত লিয়াকত হোসেন বাচ্চু(কাপপিরিচ) ৩৩ হাজার ৭৮৫ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের হাবিবুর রহমান সাতা(ঘোড়া)পেয়েছেন ২১ হাজার ৯০০ ভোট।

পাটগ্রাম উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত রুহুল আমিন বাবুল(আনারস) ৪৪ হাজার ২৯২ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের এরশাদ হোসেন সাজু(কাপপিরিচ) পেয়েছেন ৩৮ হাজার ৩০৩ ভোট।