নেত্রকোণার বিএনপি ১ আ. লীগ বিদ্রোহী ১
নেত্রকোণার বারহাট্রা উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিএনপির মানিক আজদ নির্বাচিত হয়েছেন।
৪৫ কেন্দ্রে সবকটিতে ঘোড়া প্রতীকের মানিক পেয়েছেন ১৮ হাজার ৭১৪ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মাইনুল হক কাশেম ১৬ হাজার ৪৪৫ ভোট পেয়েছেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ফরিদ উদ্দিন আহমদের কন্ট্রোল রুম থেকে মানিক আজাদকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।
খালিয়াজুরির চেয়ারম্যান আ. লীগের বিদ্রোহী
নেত্রকোণার খালিয়াজুরি উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা বদরুল হাসান লিটন বৃহস্পতিবার ফল ঘোষণা করেন।
ফলাফলে শামছুজ্জামান তালুকদার সোয়েব ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৩,৫৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাসুদ রানা চৌধুরী দোয়াতকলম প্রতীকে পান ৮,০৬৫ ভোট।
