২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ার ৩টি-ই আ.লীগের ঘরে

কুষ্টিয়ার কুমারখালী, মিরপুল ও খোকসা উপজেলা পরিষদে আওয়ামী লীগ প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2014, 10:15 PM

Updated : 01 Sep 2026, 12:31 PM

বৃহস্পতিবার ভোট গণনা শেষে অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটারনিং অফিসার মজিবুল ফেরদৌস কুমারখালী ও মিরপুরের ফলাফল ঘোষণা করেন।

কুমরাখালীতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. আব্দুল মান্নান খান আনারস প্রতীকে ৮২ হাজার ৩৪ ভোট পেয়েছেন।

মোটরসাইকেল প্রতীক নিয়ে তার প্রতিদ্বন্দ্বী মো. নুরুল ইসলাম আনছার ৭৫ হাজার ৪৯৬ ভোট পেয়েছেন।

মিরপুরে আওয়ামী লীগের মো. কামারুল আরেফিন ৮৮ হাজার ৯৪৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

তার প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী মো. আব্দুল হক দোয়াত কলম প্রতীক নিয়ে পেয়েছেন ৪০ হাজার ৭২১ ভোট।

এ উপজেলায় এর আগে বিএনপি নেতা চেয়ারম্যান ছিলেন।

খোকসা উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. সদর উদ্দিন খান ৪৪ হাজার ৫৫১ ভোট পেয়েছেন। তার প্রতীক ছিল আনারস।

তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির সৈয়দ আমজাদ আলী। তার মার্কা মটরসাইকেল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হেনা ফলাফল ঘোষণা করেন।

দ্বিতীয় পর্বে এ জেলার এ তিনটি উপজেলায় নির্বাচন হয়।