শার্শার চেয়ারম্যান আ. লীগের
যশোরের শার্শা উপজেলা পরিষদে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের সব পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এটিএম শরিফুল ইসলাম বৃহস্পতিবার রাতে ফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজুল হক মঞ্জু মোটরসাইকেল প্রতীকে পান ৮০,২১৫ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী খায়রুজ্জামান মধু আনারস প্রতীকে পেয়েছেন ২৮,৯৬৩ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আলেয়া ফেরদৌসী কলস প্রতীকে পেয়েছেন ৮২,১৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী নূরজাহান রিনা হাস প্রতীকে পেয়েছেন ২৭,৮৬৫ ভোট।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মেহেদি হাসান একক প্রার্থী হওয়ায় তাকে আগেই বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয় বলে জানান এটিএম শরিফুল ইসলাম।
